এই ব্লগে সন্ধান করুন

রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়

আজ বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।



এর গতিবেগ ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট
অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার এবং কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Read More

সংবাদটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন …।